ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

হাতের ভেতরে থাকা চিপে খুলছে গাড়ি

Anima Rakhi | আপডেট: ২৩ আগস্ট ২০২২ - ০৪:৪৩:৪০ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : গাড়ি ও বাড়ির চাবি সবসময় সঙ্গে সঙ্গে রাখতে হয়। হারিয়ে গেলেই বিপদ। অনেকেই বাড়ি থেকে বের হওয়ার সময় গাড়ির চাবি নিতে ভুলে যান। আবার চাবির জন্য ফেরত আসতে হয়। তবে এসব কোনো ঝামেলাই আর পোহাতে হয় না ব্রান্ডন দালাইয়ের। কারণ সবসময় তার এক হাতে গাড়ির চাবি ও আরেক হাতে বাড়ির চাবি। তাই বলে স্বাভাবিক কোনো কাজ করতে তার কোনো অসুবিধা হয় না। কারণ দুই চাবিই তিনি চিপ আকারে হাতের ভেতরে প্রবেশ করিয়েছেন প্রযুক্তির সাহায্যে।

বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে জানিয়েছে, ডান হাতে ক্ষুদ্রাকৃতির একটি চিপ প্রবেশ করিয়েছেন ব্রান্ডন দালাই। এখন হাত গাড়িতে স্পর্শ করলেই খুলে যাচ্ছে নিজের টেসলা গাড়ি। টুইটারে ও ইউটিউবে ভিডিও শেয়ার করেছেন ব্রান্ডন দালাই। পেশাদার ব্যক্তির সাহায্যে হাতে চিপ প্রবেশ করিয়েছেন তিনি।  

এর আগে বাম হাতেও একটি চিপ প্রবেশ করিয়েছেন ব্রান্ডন দালাই। এ চিপটি তার সমস্ত যোগাযোগ ও মেডিকেল তথ্য সংরক্ষণ করে। পাশাপাশি সেই চিপটির মাধ্যমে বাড়ির দরজাও খোলা যায়। 

কিউটিভি/অনিমা/২৩.০৮.২০২২/বিকাল ৪.৪৩

▎সর্বশেষ

ad