ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, চালকসহ নিহত ২

superadmin | আপডেট: ২৩ আগস্ট ২০২২ - ০১:০৫:১১ পিএম

ডেস্কনিউজঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাসের সাথে ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন।

মঙ্গলবার ভোর ৫টায় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ব্রহ্মচারী নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাটকদি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বাসচালক মোঃ হাকিম (৩৫) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে বাসযাত্রী মোঃ আশিক আলী (২৩)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় একটি সড়ক দুর্ঘটনা মামলার আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বিপুল/২৩.০৮.২০২২/ দুপুর ১২.৫৭

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad