ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

দুমকিতে আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

Anima Rakhi | আপডেট: ২৩ আগস্ট ২০২২ - ১২:৩৪:০৭ পিএম

ডেস্ক নিউজ : পটুয়াখালীর দুমকি উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুমকি উপজেলা শহরে ১৪৪ ধারা জারির তথ্য জানানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান আজ মঙ্গলবার সকাল ৯টায় দুমকি সিনেমা হল পট্টি এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন। একই সময়ে এবং একই স্থানে দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। 

এতে ওই স্থানে আইন-শৃঙ্খলা বিঘ্নসহ অপ্রতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় দুমকি উপজেলা শহর ও পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সালাম বলেন, “মাঠে পুলিশ রয়েছে, পরিস্থিতি শান্ত আছে।”

এ বিষয়ে দুমকি উপজেলা নিবার্হী কর্মকর্তা আল ইমরান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের আশঙ্কা রয়েছে বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

কিউটিভি/অনিমা/২৩.০৮.২০২২/দুপুর ১২.৩৪

▎সর্বশেষ

ad