ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বোচাগঞ্জে ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Anima Rakhi | আপডেট: ২২ আগস্ট ২০২২ - ০৪:০২:১৬ পিএম

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : ২০০১ সালের নির্বাচনের পর আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছেন, গুম করেছেন সনাত ধর্মের সম্প্রদায়ের উপর অত্যাচার করেছেন আর আপনারা মানবতা শিখাতে আসেন, আহসানউল্লাহ মাষ্টারকে পাখির মতো গুলি করে হত্যা করে আপনারা মানবতার কথা বলেন, এস এম কিবরিয়াকে গুলি করে হত্যা করে আপনারা মানবতার কথা বলেন। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে নারী নেত্রী আইভি রহমান সহ ২৪জনকে হত্যা করে আপনারার মানবতার কথা বলেন।

সে সব কথা বাংলার মানুষ ভুলে যায় নাই। শায়েখ আব্দুর রাজ্জাক ও বাংলা ভাইকে দিয়ে আপনার জঙ্গীবাদ কায়েম করতে চেয়েছিলেন। কিন্তু বাংলার মানুষ আপনাদের সে সমস্ত ষড়যন্ত্র নসাৎ করে দিয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম পি উপরোক্ত কথা গুলি বলেন।

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী,বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সবুর, মোঃ নাঈম শাহ, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবু তাহের মোঃ মামুন, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারি, মোঃ শামিম আজাদ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম খন্দকার কাওসার প্রমুখ।

কিউটিভি/অনিমা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad