ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Anima Rakhi | আপডেট: ২২ আগস্ট ২০২২ - ০৩:৩০:৪৭ পিএম

এম সাজেদুল ইসলাম(সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে অসুস্থতায় থাকার পর গত শনিবার সকালে উপজেলা সদরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। শনিবার বাদ আসর নামাযের পর উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনার প্রাঙ্গনে তাঁর মৃত্যুতে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন।

জানাযার প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দবিরুল ইসলাম, মরহুমের জামাই নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাফিকুল ইসলাম, তার ছেলে শাহাজান আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান প্রমূখ। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ যুদ্ধকালীন সময়ে ৬নং সেক্টর থেকে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। উপজেলায় জানাযার নামায শেষে মরহুমের গ্রামের বাড়ি কেন্দুয়া মালিপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কিউটিভি/অনিমা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad