ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এমপি হলেও পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন : তথ্যমন্ত্রী

Anima Rakhi | আপডেট: ২১ আগস্ট ২০২২ - ০২:৩৪:৩৪ পিএম

ডেস্ক নিউজ : দল থেকে এমপি নির্বাচিত হলেও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

আজ রবিবার সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

‌‘পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দলের কেউ নন’, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের এমন মন্তব্যের বিষয়ে  সাংবাদিকরা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‌‘তিনি (এ কে আব্দুল মোমেন) বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য অবশ্যই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তো কেউ নন। যেহেতু কেন্দ্রীয় কমিটির কেউ নন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কেউ তো নন, সেটা সঠিক বলেছেন।’ 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। আমরা মনে করি, জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না। সুতরাং পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি তার নিজস্ব বক্তব্য, দলের নয়।’

‘বিদেশে গিয়ে যদি কেউ ব্যক্তিগত গল্প করে, সেই দায় আওয়ামী লীগের না। দলের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়নি’,- যোগ করেন ড. হাছান মাহমুদ। 

কিউটিভি/অনিমমা/২১.০৮.২০২২/দুপুর ২.৩৪

▎সর্বশেষ

ad