ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ডোমারে পুকুরে গোছল করতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

Anima Rakhi | আপডেট: ২১ আগস্ট ২০২২ - ০৯:৪৪:৫৪ এএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পুকুরে গোছল করতে গিয়ে যুবরাজ (৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। যুবরাজ ওই এলাকার কৃষ্ট চন্দ্র রায়ের ছেলে এবং পূর্ব হলহলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্র।ঘটনাটি ঘঠেছে উপজেলা জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া ডোগারহাট এলাকায়। পরিবার সুত্রে জানা যায়, হিন্দু সম্প্রদায়ের শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার (২০ আগস্ট) দুপুরে পাশে স্কুল মাঠে দদিকাদা খেলা হয়। খেলা শেষে অনেকে স্কুলের পাশে থাকা পুকুরে গোছল করতে যায়, যুবরাজও সেখানে গোছল করে। সকলের অগোচোরে কখন যানি সে পানিতে ডুবে যায়।

বিকাল ৩টায় প্রতিবেশী দূলর্ভ চন্দ্র রায় ওই পুকুরে গোছল করতে গেলে লাশটি তার পায়ে লাগে। পরে লাশটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। সংবাদ পেয়ে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু সেখানে গিয়ে ডোমার থানায় সংবাদ দেয়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ উন-নবী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে। পরে এসআই লুৎফর রহমান লাশের সুরতাহাল করেন। ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু জানান, শিশুটির মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ না থাকার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কিউটিভি/অনিমমা/২১.০৮.২০২২/সকাল ৯.৪৪

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad