ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

হাজারের বেশি সেনা কর্মকর্তা হত্যার দায়ও জিয়ার: তথ্যমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ২০ আগস্ট ২০২২ - ০৮:০৯:৩৩ পিএম

ডেস্ক নিউজ : ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের স্মৃতি আর বর্বরোচিত এ হত্যাকাণ্ডের বিচারে আইনি সংগ্রাম উঠে আসে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির শোক দিবসের আলোচনায়। শনিবার (২০ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রেই জড়িত ছিলেন না, এক হাজারের বেশি সেনা কর্মকর্তাকে হত্যার দায়ও তার। যা বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের বড় ঘটনা। ইনডেমনিটি অধ্যাদেশকে জিয়াউর রহমান আইনি বৈধতা দিয়ে বঙ্গবন্ধুকে হত্যার বিচার বন্ধ করে দেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরত এনে তাদের বিচারের মুখোমুখি করা হবে।

আনিসুল হক বলেন, যেসব দেশে বঙ্গবন্ধুর খুনিরা পালিয়ে রয়েছে তাদের অনুরোধ করি, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হোক। প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আমরা এটা চাই। আমরা সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ কোনো হত্যাকারীকে প্রশ্রয় দেয় না। এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর কিছু খুনি এখনও বিদেশে পালিয়ে রয়েছে। আশা করব, যেসব দেশে পালিয়ে রয়েছে, সেই দেশের সরকার আইনের শাসনের বিষয়টি উপলব্ধি করে ওই খুনিদের ফিরিয়ে দেবেন। ভারত ইস্যুতে সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে গেলে উপস্থিত সংবাদমাধ্যমকর্মীদের এড়িয়ে যান পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। পরামর্শ দেন নির্ধারিত সংবাদ সংগ্রহের।

 

 

কিউটিভি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪

▎সর্বশেষ

ad