ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মুখে গামছা পেঁচিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

Ayesha Siddika | আপডেট: ২০ আগস্ট ২০২২ - ০৭:২৭:৩৮ পিএম

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : বাড়ির পাশে দোকান থেকে খাবার জিনিস আনতে গিয়ে প্রতিবেশী চাচার দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন ৫ বছরের এক কন্যা শিশু। বিষয়টি জানতে পেরে রক্তাত্ব অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন শিশুটির পরিবার। এদিকে ঘটনার পর থেকে বখাটে প্রতিবেশী চাচা পলাতক আছে। শনিবার বেলা ১১ টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপির ঘোড়াপা গ্রামে এই ঘটনা ঘটে।

শিশুটির পরিবার ও পুলিশ জানায়, সকালের দিকে শিশুটি তাঁর বাড়ির পাশে প্রতিবেশী গাফফারের দোকানে খাবার জিনিস আনতে যায়। এসময় গাফফার ও তাঁর স্ত্রী বাড়ীতে কেউ ছিলনা। এই সুযোগে গাফফারের বখাটে ছেলে রবিউল (১৮) শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে শিশুটির মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করে। শিশুটি রক্তাত্ব অবস্থায় বাড়ী ফিরে বিষয়টি তাঁর মাকে জানায়।

শিশুটির অবস্থা আশঙ্কজনক দেখে প্রথমে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে, সেখান থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল এবং সবশেষ বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসাপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা। এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে বখাটে পালিয়ে যায়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। বখাটে রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

কিউটিভি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৩

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad