ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কোনো দেশ থেকে সাহায্য নিতে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি: প্রাণিসম্পদ মন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ২০ আগস্ট ২০২২ - ০৪:২৩:৫৩ পিএম

ডেস্ক নিউজ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কোনো দেশ থেকে সাহায্য নিতে আওয়ামী লীগের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। যদি পররাষ্ট্রমন্ত্রী কিছু বলে থাকেন সেটা তার বিষয়। এটা কোনোভাবে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বক্তব্য না।

বিএনপির উদ্দেশে রেজাউল করিম বলেন, যারা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চান, তারা বিভিন্ন সময়ে আমেরিকাসহ অন্যান্য দেশ ও বিশ্বব্যাংকে ধরনা দিয়েছেন। তারা মূলত নালিশি পার্টি। এসময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলাল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ জয় বাংলা পরিষদ ও তার নির্বাচনী এলাকা পিরোজপুর ও নাজিরপুরের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কিউটিভি/আয়শা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৩
▎সর্বশেষ

ad