ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

জন্মাষ্টমীতে সিলেটে উৎসবমুখর শোভাযাত্রা

Anima Rakhi | আপডেট: ১৯ আগস্ট ২০২২ - ০৮:৪৬:৪২ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ অবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় ভক্তদের মুখে ছিল ‘হরে কৃষ্ণ’ মহামন্ত্র কীর্তন।শুক্রবার (১৯ আগস্ট) জন্মাষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ ঐতিহ্যবাহী এই শোভাযাত্রায় মুখরিত হয়ে উঠে সিলেট নগরীর বিভিন্ন এলাকা।সকাল সাড়ে ৯ টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এ বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে ইসকন সিলেট মন্দিরে শেষ হয় শোভাযাত্রা।হাজার হাজার ভক্ত নানা সাজে সজ্জিত হয়ে এ শোভাযাত্রায় অংশ নেন। তাদের হাতে ছিল মৃদঙ্গ, করতালসহ বিভিন্ন বাদ্যযন্ত্র।শোভাযাত্রা শেষে ইসকন সিলেট মন্দিরে কীর্তনমেলা, আলোচনা সভা ও মহা-অভিষেক অনুষ্টিত হয়।

কিউটিভি/অনিমা/১৯.০৮.২০২২/রাত ৮.৪৬

▎সর্বশেষ

ad