ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

শ্রীমঙ্গলে সুড়ঙ্গের মাটি খুঁড়তে গিয়ে ৪ চা শ্রমিকের মৃত্যু

Anima Rakhi | আপডেট: ১৯ আগস্ট ২০২২ - ০৩:০০:১০ পিএম

ডেস্ক নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে পাহাড়ের সুড়ঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে মাটিচাপায় চার চা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই লাখাইছড়া চা বাগানের শ্রমিক ছিলেন।

নিহতরা হলেন— হিরা ভৌমিজ (৩০), রিনা ভৌমিজ (২৫), পূর্ণিমা ভৌমিজ (২৫) ও রাধা মাহালী (৪৫)। 

কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণনেষ গোয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, বসতঘর সংস্কারের জন্য মাটি সংগ্ৰহ করতে গিয়েছিল তারা। টিলা অনেক উঁচু হওয়ায় ও নরম থাকায় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়।  

কিউটিভি/অনিমা/১৯.০৮.২০২২/বিকাল ৩.০০

▎সর্বশেষ

ad