ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আমদানির খবরে হিলিতে কমেছে ডিমের দাম

Anima Rakhi | আপডেট: ১৮ আগস্ট ২০২২ - ০৪:২৯:৩৪ পিএম

মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি : ভারত থেকে ডিম আমদানি খবরে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে কমেছে ডিমের দাম। একদিনের ব্যবধানে প্রতিটি ডিমের দাম কমেছে ১ টাকা। একদিন আগে প্রতি পাতা (৩০ পিস) ডিম ৩৬০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে ডিম কিনতে আসা আনছার আলী বলেন, বাজারে সব পণ্যের দামই বেশি। এর মধ্যেও কিছুটা স্বস্তির খবর যে ডিমের দাম কমেছে। প্রতি পিস ডিম ১১ টাকা করে বিক্রি হচ্ছে। তবে চাল, তেল, চিনি, পেঁয়াজ, আদা, রসুন, বিভিন্ন মসলাসহ অনেক নিত্য পণ্যের দাম বেশি। আমাদের অনেক কষ্ট করে বাজার করতে হচ্ছে। সংসার চালাতে হিমসিম খাচ্ছি। ব্যয় যেভাবে বেড়েছে আয় তো সেই ভাবে বাড়েনি। বিভাবে সংসার চলবে সেই চিন্তায় ঘুম আসছে না।

হিলি বাজারের ডিম বিক্রেতা রিয়াজুল ইসলাম বলেন, মুরগীর খাবারের দাম বৃদ্ধি হওয়ার কারনে কয়েকদিন থেকে ডিমের দাম বৃদ্ধি করে দিয়েছে খামার মালিকরা। যার জন্য বেশি দামে ডিম কিনতে হচ্ছে এবং বেশি দামে ডিম বিক্রি করতে হচ্ছে। আমরা সাধারণত রংপুর অঞ্চলের খামার থেকে ডিম সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করি। ডিমের দাম বাড়তির কারণে আমাদের বিক্রি যেমন কমেছে।

এদিকে হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, হিলি বাজারসহ আশেপাশের বাজারগুলোতে কোন অসাধু ব্যবসায়ীরা যেন নিত্যপণ্যের দাম বেশি না নিতে পারে সেই জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। অধিকমূল্যে পণ্য বিক্রি করলে আমরা আইনের আওতায় এনে জরিমানা করবো। ভোক্তাদের অধিকার রক্ষায় সবসময় আমাদের আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।

কিউটিভি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad