ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ফখরুল সাহেব মাঝে মাঝে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলেন

superadmin | আপডেট: ১৮ আগস্ট ২০২২ - ০৩:৩৫:০০ পিএম

ডেস্কনিউজঃ পঁচাত্তরের ১৫ আগস্ট নিয়ে আলোচনা করতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব (বিএনপি মহাসচিব মির্জা ফখরুল) মাঝে মধ্যে কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে চোখে পানি ফেলে দেন। কাঁদতে কাঁদতে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঁচাত্তরের ১৫ আগস্ট নিয়ে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের রক্তস্রোত আমরা ভুলিনি। আইভি রহমানসহ বহু নেতাকর্মীদের রক্ত আমরা ভুলে যাইনি।

তিনি বলেন, ২১ আগস্ট বিএনপি-জামায়াত হামলা চালিয়ে আমাদের নেত্রীকে মেরে ফেলতে চেয়েছিল। পরে এফবিআইয়ের তদন্তও স্থগিত করা হয়। এ ঘটনায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান বলেছিলেন, ‘আমরা হাওয়া ভবনের সিগন্যাল পেয়ে হামলা চালিয়েছি। ’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরের ১৫ আগস্ট ঘটিয়েছে। জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিরা বঙ্গবন্ধুকে হত্যার সাহস পেত না।

বিপুল/১৮.০৮.২০২২/ বিকাল ৩.২০

▎সর্বশেষ

ad