ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রলীগের কালো পতাকা প্রদর্শন

Anima Rakhi | আপডেট: ১৮ আগস্ট ২০২২ - ১১:১০:৩৭ এএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের শাসনামলে তাদের মদদ পুষ্ট জঙ্গিগোষ্ঠী কর্তৃক সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন করেছে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ও মহানগর শাখা।(১৭ আগস্ট) বুধবার বিকালে নগরীর চৌহাট্টায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ এর নেতৃত্বে এই কালো পতাকা প্রদর্শন করে। এর পূর্বে সিলেট জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে যোগদান করেন তারা।

কালো পতাকা প্রদর্শনে বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জঙ্গিগোষ্ঠী ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালিয়েছিলো। তাঁরা জঙ্গি হামলার মাধ্যমে দেশকে পাকিস্তানী জঙ্গি রাস্ট্র বানাতে চেয়েছিলো। কিন্তু তাদের সেই আশা কোনদিন পুরণ হবে না। দেশের মানুষকে সাথে নিয়ে ছাত্রলীগ তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। কালো পতাকা প্রদর্শনে সিলেট মহানগর ও জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

কিউটিভি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:০৯

▎সর্বশেষ

ad