ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বোমা হামলার প্রতিবাদে দুর্গাপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল

Anima Rakhi | আপডেট: ১৭ আগস্ট ২০২২ - ০৬:৪৮:০৮ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে উপজেলা যুবলীগ। বুধবার (১৭ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি এর নের্তৃত্বে এক বিশাল বিক্ষোভ মিলিছ পৌর শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, যুগলীগের সহ:সভাপতি পাভেল চৌধুরী, সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি যুগ্নসাধারণ সম্পাদক শাহীন মিয়া, যুবলীগ নেতা আহাম্মদ মড়ল, মো. আলা আমিন, সাহাদাত হোসেন, নুর নবী, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, নাইম উদ্দিন রিজভী প্রমুখ।বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকার এ দেশকে জঙ্গিবাদের দেশ বানিয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তারা মাথা চাড়া দিচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

কিউটিভি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৭

▎সর্বশেষ

ad