ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

তিস্তার চরে অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

Anima Rakhi | আপডেট: ১৭ আগস্ট ২০২২ - ০৪:৩৩:৫৯ পিএম
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৭ আগষ্ট) দুপুরে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের সীমান্তে সুতিঘাট চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।গড্ডিমারী ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন জানান, তিনি আজ সকালে ওই এলাকার জেলেদের মাধ্যমে জানতে পারে চরে একটি লাশ পরে আছে।

পরে তিনি স্থানীয় লোকজনকে সাথে নিয়ে লাশের কাছে গিয়ে লাশটি সনাক্তের চেষ্টা করেন। কিন্তু কেউ লাশটি চিনতে পারেনি। তবে স্থানীয়রা বলছে গত বুধবার সকালে তারা লাশটি ওই চরে পরে থাকতে দেখতে পেয়ে হাতীবান্ধা থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহর পরিচয় পাওয়া যায়নি তবে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কিউটিভি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad