ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ছাত্রলীগকে লাঠিপেটা : বরগুনার আরো ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

superadmin | আপডেট: ১৭ আগস্ট ২০২২ - ০১:২৩:৪০ পিএম

ডেস্কনিউজঃ শোক দিবসের আলোচনা সভা শেষে ছাত্রলীগের নেতা-কর্মীদের লাঠিপেটার ঘটনার একদিন পরে এবার বরগুনা থেকে পাঁচ পুলিশ সদস্যকে সরিয়ে নেয়া হয়েছে।

আজ বুধবার সকালে দৈনিক নয়া দিগন্তকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আহম্মেদ।

প্রত্যাহার করা ৫ পুলিশের সদস্যের মধ্যে বরগুনা সদর থানার সহকারী উপ-পরিদর্শক সাগর দে, পুলিশ লাইন্সের কনস্টেবল রাফিউল, জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল কে এম সানিকে ভোলায় এবং জেলা গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক ইসমাইল ও সদর থানার কনস্টেবল রুহুল আমিনকে পিরোজপুরে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে এই ঘটনায় আলোচনায় থাকা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম রেঞ্জ বদলি করা হয়েছে।

বিপুল/১৭.০৮.২০২২/ দুপুর ১.১৭

▎সর্বশেষ

ad