ভক্তদের আশির্বাদ করে সিলেট ছাড়লেন গুরুমহারাজ

Anima Rakhi | আপডেট: ১৭ আগস্ট ২০২২ - ১১:৫৫:২৮ এএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  ইসকন সিলেট মন্দিরে ৫ দিনের বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব শেষে মঙ্গলবার (১৬ আগস্ট) সিলেট ছেড়েছেন জিবিসি ও ধর্মগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ। দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে তাকে বিমানবন্দর সড়কের হোটেল গ্র্যান্ড সিলেটে ভক্তরা বিদায় সংবর্ধনা দেন। এজন্য তারা সকাল থেকে বিভিন্ন স্থান থেকে হোটেল লবিতে ভক্ত ও ইসকন নেতৃবৃন্দ সমাগত হন। ওই সময় ভক্তদের ভক্তিতে মুগ্ধ হন গুরুমহারাজ। বিদায়কালে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের আশির্বাদ করে যান গুরুমহারাজ।জয়পতাকা স্বামী গুরুমহারাজ ১০ আগষ্ট সিলেটের ইসকন মন্দিরে বিগ্রহ পতিষ্ঠা উৎসবে যোগদেন। শুক্রবার তিনি রাধা-মাধবের বিগ্রহ পতিষ্ঠা করেন। ভক্ত অনুরাগীদের উদ্দেশে পবচন পদান করেন। লাখো ভক্ত ও অনুরাগী তাঁর পবচন শুনে অনুপাণীত হন। ১৯৪৯ সালের ৯ এপিল (রাম নবমী পরবর্তী একাদশী তিথিতে) আমেরিকার উইস্কন সিনের মিলওয়াকিতে জন্ম নেওয়া গর্ডন এ্যার্ডম্যান পরবর্তীতে কৃষ্ণভাবনায় অধিষ্টিত হয়ে শ্রীচৈতন্য মহাপভুর বাণী পচার শুরু করেন। তার সিলেট আগমনকে কেন্দ্র করে ৫ দিনের অনুষ্ঠানের পতিদিনই মন্দিরে সিলেটের বিভিন্ন অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বীরা যোগ দেন।

মহাপভুর পাদপদ্ম মহা-অভিষেকোত্তর পাদপীঠ স্থাপন, বিশেষ পূজা, আশীর্বাদ বাণী, বৈষ্ণব সেবা, সজ্জন সমাবেশ, টেম্পল পজেক্ট ডকুমেন্টারি পদর্শনী, মন্দির নির্মাণের মহিমা, দীক্ষানুষ্ঠান, ভাগবতীয় প্রবচন, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবতীয় পবচন, অধিবাস, ভজন কীর্তন, দীক্ষার্থীদের উদ্দেশে পবচন, দীক্ষানুষ্ঠানসহ নানা আয়োজন ছিল ৫দিনের উৎসবে।মঙ্গলবার জয়পতাকা স্বামী গুরুমহারাজের বিদায় সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন,ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী,ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী,বলদেব কৃপা দাস ব্রহ্মচারী,পান্ডব গোবিন্দ দাস ব্রহ্মচারী,সিদ্ধমাধব দাস পমুখ।

কিউটিভি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad