ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

শোক দিবস উপলক্ষে বিশেষ প্রতিবন্ধী ও ছাত্রদের নিয়ে জেলা গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগীতা 

Anima Rakhi | আপডেট: ১৬ আগস্ট ২০২২ - ০৮:৩৩:৫৩ পিএম
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে লালমনিরহাটে জেলা গ্রন্থাগারের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬  আগস্ট) বিকেলে জেলা গণগ্রন্থাপারের নিজস্ব কার্যালয়ে জাতীর জনক মুজিবের আদর্শ, মুজিবের কর্মসহ উন্মুক্ত বিষয়ে এ চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বিকেল চারটা থেকে ঘন্টা ব্যাপী এই প্রতিযোগীতায় জেলার বিশেষ প্রতিবন্ধী এবল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সর্বোচ্চ ১২ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেয়। অনুর্ধ ৭ এবং বিশেষ প্রতিবন্ধী শিক্ষার্থীদের চিত্রাঙ্কনের বিষয়টি উন্মুক্ত করে দেয়া হয়।আর অনুর্ধ ৮ থেকে ১২ পর্যন্ত শিক্ষার্থীদের চিত্রাঙ্কনের বিষয় দেয়া হয় “শোকাবহ আগস্ট”।প্রতিযোগীতায় ক,খ,গ তিনটি গ্রুপের বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করে।

এছাড়া আগামী ২২ শে আগষ্টের মধ্যে পঞ্চম থেকে অষ্টম শ্রেনীর  ক গ্রুপের জন্য “বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ”নবম থেকে দ্বাদশ শ্রেনীর খ গ্রুপের জন্য “বেগম ফজিলাতুননেছা মুজিব” স্নাতক থেকে স্নাতকোত্তর শ্রেনীর গ গ্রুপের জন্য “১৫ ই আগষ্ট শোক থেকে শক্তি এবং সর্বসাধারণের  ঘ গ্রুপের জন্য  “বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা” বিষয় নিয়ে ১০০০ থেকে ১৮০০ শব্দের লিখিত রচনার কপি জেলা গ্রন্থাগারে জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে লালমনিরহাট জেলা গ্রন্থগারের লাইব্রেরিয়ান মো: আজহারল ইসলাম জানান,জাতীয় দিবস গুলোতে অধিদপ্তরের নির্দেশে আমরা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার সকল অনুষ্ঠান পালন করি।সেই ধারাবাহিকতায় আজকের প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো।

কিউটিভি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad