ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শোক দিবস উপলক্ষে দুর্গাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

Anima Rakhi | আপডেট: ১৬ আগস্ট ২০২২ - ০২:৩৯:৪৯ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা সাদ্দাম আকঞ্জি’র ব্যক্তিগত আয়োজনে অসহায় ও দারিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। সোমবার রাতে নিউ ইডেন ডায়াগনষ্টিক সেন্টারে এ কার্যক্রম উদ্বোধন করেণ তিনি।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিরতিহীন চিকিৎসা সেবা দেন ডা.শাকিল আজম নাহিদ। সেখানে সাধারণ খেটে খাওয়া মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা ও ফ্রি চিকিৎসা দেয়ার পাশাপাশি বিনামুল্যে আংশিক ঔষধও বিতরন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও উপজেলার সর্বস্তরের মানুষের জন্য গণভোজের আয়োজন করেন তরুন নেতা সাদ্দাম আকঞ্জি।

সাদ্দাম আকঞ্জি বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যদের যারা হত্যা করে এখনো যারা অন্তরালে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই তাদের বিচার এই বাংলা মাটিতেই করবেন। আমি সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। আপনারা আমাকে জনপ্রতিনিধি বানিয়েছেন, আপনাদের কল্যানে সর্বদাই আপনাদের পাশে আছি এবং থাকবো।

কিউটিভি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৯

▎সর্বশেষ

ad