ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ডোমারে দোকানের জায়গা জোরপূর্বক দখলের চেস্টা, হতাহতের ঘটনায় আহত ৩

Anima Rakhi | আপডেট: ১৬ আগস্ট ২০২২ - ১২:৫৫:০৫ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে দোকানের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা, হতাহতের ঘটনায় ৩ নারী গুরুত্বর আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ বাজারে। অভিযোগ সুত্রে জানা যায়, বাগডোকরা জলদান পড়া গ্রামের মৃত বিষাদু চন্দ্রের ছেলে সুবোল চন্দ্র মাহিগঞ্জ বাজারে নিজ নামিয় কবলাকৃত সম্পাতি দীর্ঘ ২৫ বছর যাবত ভোগ দখল করে আসছে। মাহিগঞ্জ ডাঙ্গপাড়া এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম জমি সংক্রান্ত বিরোধের জেরে সুবোলের সম্পতির মধ্যে তাদের জমি আছে বলে দাবী করে।

৯ আগস্ট সুবোল সেখানে দোকান ঘর নির্মানের জন্য প্রস্তুতি নিলে ওই দিন গভীর রাতে গোপনে সিরাজুল ও তার লোকজন সুবোলের কিছু অংশ জমি বেড়া দিয়া ঘিরে দখল করে নেয়। পরদিন সকালে সুবোল এসে বিষয়টি জানতে চাইলে তারা সেখানে জমি পাবে বলে জানায় এবং বাঁধা দিলে সুবোলকে ভয়ভীতি ও নানাধরণের হুমকি প্রদর্শন করে মর্মে সুবোল ডোমার থানায় অভিযোগ করেন। ১৩ আগস্ট সকাল ১০টায় সুবোল চন্দ্র তার দোকান ঘরের কাজ করতে গেলে সিরাজুল তার ছেলে জাহিদুলসহ তার দলবল লাঠিশোট ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সুবোলের লোকজনের উপর হামলা চালিয়ে বেধরোক মারপিট করে।

তাদের আঘাতের ফলে হরি কিশোরের স্ত্রী অঞ্জলী (৪০), ললনীর স্ত্রী কমলা (৩৬) ও পঞ্চুরামের স্ত্রী শনিবালা (৫০) গুরুত্বর আহত হয়। পরে বাজারের লোকজন আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে তারা ভীষন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান সুবোল চন্দ ও তার পরিবার।

কিউটিভি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৪

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad