রাণীশংকৈল আওয়ামী লীগের আয়োজনে শোকসভা পালিত 

Anima Rakhi | আপডেট: ১৬ আগস্ট ২০২২ - ১২:৪১:০৩ পিএম
রফিকুল ইসলাম সুজন,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আ’লীগের উদ্যোগে সোমবার (১৫ আগস্ট) জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১০টায় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  করেন। পরে বিকেলে উপজেলা আ”লীগের আয়োজনে বিশাল শোকসভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ,ছাত্রলীগ,কৃষক লীগ, মহিলা আ”লীগ,যুব লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন আ”লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, আ”লীগ সহ-সভাপতি জবাইদুর রহমান ও মুক্তার আলম, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,আ”লীগ সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ”লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব,  পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ,যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাধারণ সম্পাদক আরথান আলী,মহিলা আ”লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, আ’লীগ নেতা আব্দল মোমিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন দেশে বিরোধী শক্তি ফাঁদ পেতে আছে কিভাবে সরকার কে বেকায়দায় ফেলা যায় , অনেকেই মন্তব্য করেন আগস্ট মাস এলে বিরোধীদলীয় নেতারা চক্রান্ত করতে ব্যাস্ত হয়ে উঠে । তাই আওয়ামী লীগ কে আরো ঐক্য গড়ে তুলতে হবে।

কিউটিভি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad