ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

উলিপুরে পরিবেশ দূষণের দায়ে দু’টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ভ্রাম্যমান আদালতের জরিমানা

Anima Rakhi | আপডেট: ১৩ আগস্ট ২০২২ - ০৬:২৮:৪২ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ঝুঁকিপূর্ণ বর্জ্য সরাসরি পরিত্যাগ এবং পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমান আদালতে দু’টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর।শনিবার কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াজেদ ওয়াসীফ’র নেতৃত্বে জেলার উলিপুর উপজেলায় পরিবেশ ছাড়পত্রবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে দু’টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ঝুঁকিপূর্ণ বর্জ্য সরাসরি পরিত্যাগ করণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার এবং আখতারুন্নাহার মেমোরিয়াল হাসপাতাল নামীয় প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার করে পৃথকভাবে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন-কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম । এসময় আরো উপস্থিত ছিলেন- অত্র কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর শুভ চন্দ্র রায়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।মোবাইল কোর্টে পরিবেশ সম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম জানান, অনুমোদনহীন ও পরিবেশ ছাড়পত্রবিহীন অবৈধভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

কিউটিভি/অনিমা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad