ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আওয়ামী লীগের ওয়ার্ডের নেতারাও এখন কোটিপতি : রিজভী

Ayesha Siddika | আপডেট: ১৩ আগস্ট ২০২২ - ০৫:৫০:৫২ পিএম

ডেস্ক নিউজ : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের ওয়ার্ডের নেতারাও এখন কোটিপতি। লুটপাট করে যারা বিদেশে টাকা পাচার করছেন, তারা সরকারের বংশধর। শনিবার রাজধানীর নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে জিয়া মঞ্চ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দেশবাসীর কাছে কৌতুক অভিনেতায় পরিণত হয়েছেন উল্লেখ করে বিএনপির সিনিয়র এ যুগ্ম মহাসচিব বলেন, ‘মোমেন সাহেব, আপনি তো বাজারে যান না। রিকশাওয়ালা, গরিব মানুষের কথাও শোনেন না। একটা ডিমের দাম এখন সাড়ে ১২ টাকা, এক হালি ডিম ৫০ টাকা। এক কেজি ইলিশ কিনতে দুই হাজার টাকা লাগে। সবজির বাজারে আগুন, মানুষ চাল-ডাল-সবজি কিনতে পারছেন না। অভাবের তাড়নায় সন্তান বিক্রি করছেন। জনগণ আপনাদের সৃষ্ট আগুনে জ্বলে-পুড়ে মরছে।’

তিনি বলেন, ‘মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্তরা এখন হাহাকার করছে। দেশে এখন দুর্ভিক্ষের ছায়া বিস্তারলাভ করেছে। আপনারা বেহেশতের কথা বলে অহংকার করেন, জনগণের টাকা হরিলুট করে বেহেশতে থাকতে পারেন। কিন্তু জনগণ আপনাদের দুঃশাসনে নরকে আছে। মোমেন সাহেবের বক্তব্য দেশের ক্ষুধার্ত জনগণের সঙ্গে চরম রসিকতা।’জিয়া মঞ্চের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, অধ্যাপক আমিনুল ইসলাম, ফয়েজ উল্লাহ ইকবাল প্রমুখ।

কিউটিভি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

▎সর্বশেষ

ad