ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেস্তে আছেন : জিএম কাদের

Ayesha Siddika | আপডেট: ১৩ আগস্ট ২০২২ - ০৫:০১:৫৬ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেস্তে আছেন। কারণ সরকার সমর্থকরা সীমাহীন দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় গড়েছে। তাদের কোনো অভাব নেই। প্রতি বছর তারা হাজারও কোটি টাকা বিদেশে পাচার করছে। নিজেদের দলের লোকদের বাঁচাতেই দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার।

শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জিএম কাদের। জিএম কাদের আরও বলেন, অর্থনৈতিক সংকটে দেশের মানুষের হিমশিম অবস্থা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে সীমাহীন কষ্টে আছে সবাই। দুর্নীতিবাজ আর লুটেরা কখনোই সাধারণ মানুষের কষ্ট বোঝে না। দুর্বিসহ অবস্থা থেকে মুক্তি চায় দেশের মানুষ। জাতীয় পার্টি মানুষকে মুক্তি দিতেই রাজনীতি করছে। 

এদিন, এলডিপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ড. মো. আবু জাফর সিদ্দিকী জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় আরো যোগ দেন এলডিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম বদরুদ্দোজা, ইমদাদুল ইসলাম সোহান, মো. আব্দুল হাই নোমান, মো. জসিম উদ্দিন চৌধুরী, মো. ফেরদৌস ফাহিম।

 

 

কিউটিভি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad