ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

লুটপাটের সুবিধার্থে দায়মুক্তির আইন করেছে সরকার: ফখরুল

Ayesha Siddika | আপডেট: ১৩ আগস্ট ২০২২ - ০২:৪০:০৭ পিএম

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেড় দশক ধরে উন্নয়নের ঢাকঢোল বাজিয়েছে আওয়ামী লীগ। তার মধ্যে অন্যতম বিদ্যুৎখাত নিয়ে। গত ১০ জুলাই ১১ হাজার ৭৬০ মেগাওয়াট সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের উৎসব পালন করা হলো, কিন্তু এখন পুরো দেশে চরম লোডশেডিং। উৎসব যদি পালনই করা হলো, তাহলে কেন লোডশেডিং? শনিবার (১৩ আগস্ট) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, ওভার ক্যাপাসিটি থাকা সত্ত্বেও ভারত থেকে বিদ্যুৎ আমদানি কেন? ভারত থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎ আমদানি অযৌক্তিক। বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে লুটপাটের সুবিধার্থে দায়মুক্তির আইন করেছে সরকার। যার সুবিধা পাবে আমলা, রাজনীতিবিদ, প্রকৌশলী সবাই। কোনোদিন সুযোগ এলে এগুলোর বিচার করবে বিএনপি।
 
বিদ্যুৎখাতের বিপর্যয়, রিজার্ভ সংকটে অর্থনৈতিক নৈরাজ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনতিবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানিয়ে ফখরুল বলেন, অন্যথায় দুর্বার গণআন্দোলনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। ক্যাপাসিটি চার্জের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, অলস বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রাখা হয়েছে ৬০ শতাংশ। বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। যাতে টাকা অপচয় হচ্ছে। কাপ্তাই জলবিদ্যুতের জন্য কোনো বিনিয়োগই না থাকায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট উৎপাদনে নেমে এসেছে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৪

▎সর্বশেষ

ad