ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

তেল দেয়ার সময় পেট্রোল পাম্পে বিস্ফোরণ, নিহত ২

Anima Rakhi | আপডেট: ১৩ আগস্ট ২০২২ - ০৯:৫৯:৫২ এএম

ডেস্ক নিউজ : কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় তেল দেয়ার সময় পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা খুচরা তেল ব্যবসায়ী। ঘটনার সময় তারা ওই পাম্প থেকে তেল কিনতে এসেছিলেন। তারা হলেন- দৌলতপুর উপজেলার দিঘলকান্তি গ্রামের সাহাজউদ্দিনের ছেলে সাহাজুল (২৪) ও একই এলাকার তহিদুল ইসলামের ছেলে বিজয় (১৮)। 

আহতরা বর্তমানে কুষ্টিয়া ২৫০ শর্য্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত সাড়ে ৭টার দিকে তেল দেয়ার সময় পাম্পে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দু’জন মারা গেছেন, দ্বগ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। আগুণ নিয়ন্ত্রণে আনা হয়েছে, আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

তবে ত্রুটিপুর্ণ তেল মেশিনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন।

কিউটিভি/অনিমা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:০০

▎সর্বশেষ

ad