ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ফুলবাড়ী পল্লীতে জমিজমার জের ধরে মারপিট স্বামী-সন্তান সহ এক গৃহবধূ আহত

Anima Rakhi | আপডেট: ১২ আগস্ট ২০২২ - ০৬:২০:১১ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার পল্লীতে জমিজমার বিরোধ নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট,স্বামী-সন্তান সহ এক গৃহবধূ আহত হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।এতে উপজেলার বেতদিঘি ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আতিয়ার (৫০) ও তার স্ত্রী মোছাঃ ফেন্সি আরা এবং তাদের ছেলে ফাহিম হাসান (১৪) আহত হয়।
ঘটনাটি ঘটেছে গত ৯আগষ্ট উপজেলার বেতদিঘি ইউনিয়নের চিন্তামন মোড়ে। ঘটনায় পরেরদিন ১০আগষ্ট স্ত্রী মোছাঃ ফেন্সি আরা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার বেতদিঘি ইউনিয়েনের চিন্তামন এলাকার মৃত ইয়াহিয়ার ছেলে আরমান ও একই এলাকার রাজ্জাক এর ছেলে জাহাঙ্গীর আলমের সাথে আতিয়ার রহমানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৯ আগষ্ট দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে চিন্তামন মোড়ে আতিয়ার রহমানের সাথে আরমানের বাকবিতন্ডা ঘটে। কথাকাটাকাটির এক পর্যায়ে আরমান, আতিয়ার রহমানকে মারপিট করে জখম করে,খবর পেয়ে স্ত্রী মোছাঃ ফেন্সি আরা ছুটে এলে,আরমান তাকেও মারপিট করে।

এরপর জাহাঙ্গীর তার পরনের কাপড় ধরে টানা হেচড়া করে শ্লিতাহানির চেষ্টা করে এবং কিলঘুষি মারে। এসময় মোছাঃ ফেন্সি আরার ছেলে ফাহিম হাসান এসে তাদের রক্ষার চেষ্টা করলে তাকেও আরমান মারপিট করে। পরে স্থানীয়রা তাদের বাঁধা প্রদান করে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।এ বিষয়ে কথা বললে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশ্রাফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

কিউটিভি/অনিমা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad