ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশে ব্যাপক উপস্থিতি

superadmin | আপডেট: ১১ আগস্ট ২০২২ - ০৬:৪২:০২ পিএম

ডেস্কনিউজঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে যোগ দিতে কয়েক হাজার নেতাকর্মী নয়াপল্টনে উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার পরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা আসা শুরু করেন। দুপুর একটা নাগাদ নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তা দখলে নিয়েছে নেতাকর্মীরা।

বিএনপির সমাবেশ কেন্দ্র করে বিপুরসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দমনপীড়নের প্রতিবাদে দু’দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দুই দিনের আজ প্রথম দিন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ সিনিয়র নেতারা।

সভাপতিত্ব করবেন মহানগর দক্ষিণের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

বিপুল/১১.০৮.২০২২/ সন্ধ্যা ৬.৩০

▎সর্বশেষ

ad