ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আটোয়ারীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

Anima Rakhi | আপডেট: ১১ আগস্ট ২০২২ - ০৩:২১:৪৩ পিএম

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা অ:লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম।

সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ শাহাজাহান ও রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর, মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সভায় উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, স্থানীয় আ,লীগের নেতৃবৃন্দ এবং গনমাধ্যকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়েছে। গৃহিত কর্মসুচি বাস্তবায়নের জন্য মুল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে।

কিউটিভি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad