ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিমানবন্দরে যাত্রীকে চড় দেওয়ায় কাস্টমস কর্মকর্তা বরখাস্ত

superadmin | আপডেট: ০৮ আগস্ট ২০২২ - ০৯:৩৭:৩১ পিএম

ডেস্কনিউজঃ মালয়েশিয়া থেকে আসা এক ব্যক্তিকে চড় মারার অভিযোগ ওঠার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কাস্টমস কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন।

বরখাস্ত হওয়া সোহেল রানা ঢাকা কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। রোববার তাকে সাময়িক বরখাস্তের আদেশ হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউজের উপকমিশনার সানোয়ারুল কবীর সোমবার গণমাধ্যমকে বলেন, তার (সোহেল রানা) বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামা কিশোরেগঞ্জের এক ব্যক্তিকে তল্লাশির নামে হয়রানি ও চড় মারার অভিযোগ উঠেছে সোহেল রানার বিরুদ্ধে।

বিমানবন্দর কর্মকর্তারা জানান, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে মালিন্দো এয়ারে শাহজালাল বিমানবন্দরে নামেন ওই ব্যক্তি। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে নানা হয়রানির শিকার হতে হয়।

এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তিকে প্রথমে কাস্টমস জোনে জিজ্ঞাবাবাদ করেন সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার গালে চড় মারেন। এরপর কাস্টমসের অন্যান্য কর্মকর্তারা তাকে দীর্ঘসময় কাস্টমস ডেস্কে আটকে রেখে তার লাগেজ তল্লাশিও করেন। তবে কিছু না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি সংবাদমাধ্যমে আলোচিত হওয়ার পর সোহেল রানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিপুল/০৮.০৮.২০২২/ রাত ০৯.৩২

▎সর্বশেষ

ad