ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আটোয়ারীতে প্রতারক প্রেমিকের সাথে বেড়াতে গিয়ে গণধর্ষনের শিকার এক কিশোরী ! আটক-২

Anima Rakhi | আপডেট: ০৮ আগস্ট ২০২২ - ০২:৩১:৫১ পিএম

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে প্রতারক প্রেমিকের সাথে বেড়াতে গিয়ে গণধর্ষনের শিকার হয়েছে এক কিশোরী। শনিবার রাতে উপজেলার ধামোর ইউনিয়নে অবস্থিত কাজী এন্ড কাজী চা বাগানে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ উপজেলার ধামোর ইউনিয়নের মালগোবা গ্রামের মোঃ সমিজুলের পুত্র রাজু ইসলাম(২৮) এবং একই ইউনিয়নের পুরাতন আটোয়ারী গ্রামের মোঃ গিয়াস উদ্দীনের পুত্র সাইফুল ইসলাম(৪৮) নামে দুই ধর্ষককে রবিবার সন্ধায় আটক করেছে। পুলিশ সুত্রে জানাগেছে, তেঁতুলিয়া উপজেলা থেকে নবম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী গত ৬ আগস্ট পঞ্চগড় সদরের গোয়ালপাড়াস্থ তার নানার বাড়ীতে বেড়াতে আসে। ওই দিন বিকেলে পুর্ব পরিচয়ের সুত্র ধরে মালগোবা গ্রামের যুবক হাসান আলী ও রাজু ইসলাম তাকে আটোয়ারীর ভারত সীমান্ত ঘেঁষা কাজী এন্ড কাজী চা বাগানে ঘুরতে নিয়ে যায়।

একপর্যায় সন্ধা ঘনিয়ে আসলে রাজু ও হাসান কিশোরীকে জোরপুর্বক ধর্ষন করে। এসময় পুরাতন আটোয়ারী এলাকার সবুজ নামের আরেক যুবক টের পায় এবং সে তার এলাকার আরো ৪জন যুবককে ডেকে নিয়ে ওই কিশোরীকে পুনরায় পালাক্রমে ধর্ষন করে তারা পালিয়ে যায়। সঙ্গাহীন অবস্থায় পড়ে থাকা ধর্ষিতা রাত প্রায় ১১টার দিকে জ্ঞান ফিরে পেলে সে চিৎকার করে। মেয়েটির আত্মচিৎকারে এলাকার লোকজন তাকে উদ্ধার করে তার নানার বাড়ীতে পৌঁছায় দেয়। নানার বাড়ীর লোকজন তাকে রাতেই চিকিৎসার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে এদিকে কিশোরীর স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক সাঁড়াশি অভিযান চালিয়ে ওই দুই ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে আটককৃতরা সহ আরো ৫ ধর্ষকের নামে মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান,এব্যাপারে তাৎক্ষনিক অভিযান চালিয়ে দুই ধর্ষককে আটক করা হয়েছে এবং বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কিউটিভি/অনিমা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad