ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ডোমারে পেট্রোল পাম্পে তেল কিনতে যাওয়া মানুষের উপচে পড়া ভীড়

Anima Rakhi | আপডেট: ০৭ আগস্ট ২০২২ - ১০:৪৫:৫৮ এএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : সারা বাংলাদেশে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা প্রকাশিত হওয়ার সাথে সাথে ডোমার উপজেলার পেট্রোল পাম্প গুলোতে উপচে পড়া মানুষের ভীড় জমেছে। এমতাবস্থায় রাত ১০টা থেকে পাম্প গুলোতে তেল কিনতে উপচে পড়া মানুষের ভীড় লক্ষ্য করার মতো। কারণ রাত ১২টার পর থেকে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে জ্বালানি তেল। তাই রাত ১২টার আগেই তেল কিনতে পাম্প গুলোতে হাজার হাজার মানুষকে হুড়োহুড়ি করতে দেখা গেছে।

শুক্রবার সরকার ঘোষিত পূর্বের দামের চেয়ে বর্তমান নতুন করে জ্বালানি তেলের দাম রাত ১২টার পর কার্যকর হওয়ার ঘোষণায় পাম্প গুলোতে তেল কিনতে হাজার হাজার মানুষের ভীড় জমেছে। নতুন দাম নির্ধারণ হওয়ায় প্রতি লিটারে ডিজেল এবং কেরোসিনে বেড়েছে ৩৪ টাকা পেট্রোলে বেড়েছে ৪৪ টাকা এবং অকটেনে বেড়েছে ৪৬ টাকা। এছাড়াও পেট্রোল প্রতি লিটার পূর্বের দাম ছিল ৮৬ টাকা রাত ১২টার পর থেকে নতুন মূল্যে বিক্রি হবে প্রতি লিটার ১শত ৩০ টাকা, ডিজেল পূর্বের দাম ছিল ৮০ টাকা বর্তমান নির্ধারিত মূল্য ১শত ১৪ টাকা। কেরোসিন পূর্বের দাম ছিল ৮০ টাকা বর্তমানে নির্ধারিত হয়েছে ১শত ১৪ টাকা অকটেন পূর্বের দাম ছিল ৮৯ টাকা এখন দাম বেড়ে হয়েছে ১শত ৩৫ টাকা।

উপজেলার আমিনা ফিলিং স্টেশন এবং ডোমার ফিলিং স্টেশন পাম্পে তেল কিনতে আসা অনেকের মধ্যে অনেকেই জানায়, হঠাৎ করে জ্বালানি তেলের দাম এতোটা বৃদ্ধি হওয়ার বিষয়টিকে তারা সহজ ভাবে মেনে নিতে পারছেনা। তাদের কথা অস্বাভাবিক হারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ায় তারা মনে করছে বাংলাদেশ সরকারের বড় সাফল্য পদ্মা সেতু নির্মাণের দায়ভার আমাদের মতো সাধারণ জনগণের কাঁধে চাপিয়ে দিচ্ছে, এমন প্রশ্ন এখন সকলের মুখে মুখে। সরেজমিনে দেখা গেছে আজকে থেকে নতুন করে জ্বালানি তেলের মূল্য নির্ধারন হওয়ায় সড়কে গাড়ি চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। একদিকে তেলের মূল্য বৃদ্ধি অপরদিকে ভাড়াও কোন কোন ক্ষেত্রে দ্বিগুণের চেয়েও বেশি ভাড়া আদায় করছেন। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

কিউটিভি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad