ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নবাবগঞ্জে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

Anima Rakhi | আপডেট: ০৬ আগস্ট ২০২২ - ১১:৪৮:২৭ এএম

এম সাজেদুল ইসলাম(সাগর) নবাবগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫আগস্ট) সকাল ১০ টায় উপজেলা ভবনের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম সহ সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ এবং তাদের সহকর্মী বৃন্দ।

এরপর উপজেলা হলরুমে কক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে সভায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ উপজেলা প্রেসক্লাব সভাপতি এম রুহুল আমিন প্রধান , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম , যুব উন্নয়ন কর্মকর্তা মো: এনামুল হক ,

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আমির হোসেন ও ২ নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতে উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোছা : রেজিনা পারভিন ও পল্লী উন্নয়ন সঞ্চয় সমন্নয়কারী মোঃ রফিকুল ইসলাম ও ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য খাইরুল আলম, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার মোঃ জহুরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন এবং শেখ কামালের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।

কিউটিভি/অনিমা/০৬.০৮.২০২২/সকাল ১১.৪৮

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad