ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নগরীতে বাস চলাচল বন্ধের ঘোষণা

superadmin | আপডেট: ০৬ আগস্ট ২০২২ - ০৯:০১:১২ এএম

ডেস্কনিউজঃ হঠাৎ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে চট্টগ্রাম নগরীতে গাড়ি না চালানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।

শনিবার (৬ আগস্ট) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাতে এ ঘোষণা দেন তারা।

বেলায়েত হোসেন বলেন, আজ শনিবার সকাল থেকে চট্টগ্রাম নগরীতে বাস চালাব না। তবে রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হঠাৎ করে সরকার জ্বালানি তেলের দাম ৪২ শতাংশ বৃদ্ধি করেছে। এত দাম দিয়ে জ্বালানি কিনে একই ভাড়ায় আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব না।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে যা ভাড়া আসবে তার সব টাকা পেট্রোল পাম্পে দিয়ে আসতে হবে। এতে করে শ্রমিকের বেতনও হবে না। একই সঙ্গে গাড়ির কিস্তিও হবে না। এ কারণে চট্টগ্রাম নগরীতে গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে, লিটারপ্রতি ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিনও লিটারে ৩৪ টাকা দাম বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা ও অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে লিটার প্রতি ১৩৫ টাকা ঘোষণা করা হয়েছে।

বিপুল/০৬.০৮.২০২২/সকাল ৮.৫৬

▎সর্বশেষ

ad