ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

 প্রকৃত জমির মালিকের লাগানো আমন ধানের চারা উপড়ে ফেলে প্রতিপক্ষরা

Anima Rakhi | আপডেট: ০৪ আগস্ট ২০২২ - ০৩:১২:৫১ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির উত্তর রঘুনাথপুর গ্রামের মোঃ আকরাম হোসেন এর পয়ত্রিক সম্পত্তিতে লাগানো আমন ধানের চারা উপড়ে ফেলে প্রতি মোঃ নাসমুস সাকির (বাবুল) ও মোঃ নূরে আলম।ফুলবাড়ী উপজেলার পৌর সভা এলাকার কাঁটাবাড়ী গ্রামের মৃত হারিস উদ্দীন এর পুত্র মোঃ আকরাম হোসেন এর অভিযোগে জানা যায় যে, তার দলিল ও ওয়ারিশন মূলে উত্তর রঘুনাথপুর মৌজার জেএল নং-৩৭, দাগনং-৩৩৮, খতিয়ান নং-সিএস ১২১, জমির পরিমান-২ একর ১১ শতক এর মধ্যে ৫৫শতক জমিতে গত ০১/০৮/২০২২ ইং তারিখে উক্ত জমিতে আমন ধানের চারা রোপন করেন। এদিকে জমির মালিক মোঃ আকরাম হোসেন খবর পেয়ে জমিতে গিয়ে দেখেন তার প্রতিপক্ষরা তার জমিতে লাগানো ধানের চারা নষ্ট করে দেন।

উল্লেখ্য যে, ০৯/০৪/১৯৫২ ইং সালে যাহার দলিল নং-৩০৩২, একই গ্রামের মোতাহার হোসেন তালুকদার ৪৯শতক জমি অবৈধ্য কাগজ সৃষ্টি করেন। একই ভাবে গত ২৬/০১/১৯৫৪ ইং সালে ৪০১ নং দলিল সৃষ্টি করেন। উক্ত জমির সঠিক কাগজপত্র যাচাই অন্তে মোঃ আকরাম হোসেন এর নিকট তারা কোন বৈধ্য কাগজপত্র দেখাতে পারে নি। পর্বতীতে পাকিস্তান আমলের আর একটি দলিল সৃষ্টি করেন। যাহার দলিল নং-৯৫১৫, তারিখ-১১/০৬/১৯৫৬ইং। এই দলির বলে তারা উক্ত সম্পতি মোঃ নাসমুস সাকির (বাবলু) এর নিকট বিক্রি করেন মোঃ আমিনুল ইসলাম, মোঃ মতিয়ার রহমান ও মোঃ মহিদুল ইসলাম।

এই জমি ক্রয় করার পর প্রতিপক্ষ মোঃ নাসমুস সাকির (বাবলু) গংরা রাতের আধারে মোঃ আকরাম হোসেন এর রোপনকৃত ধান উপড়ে ফেলেন। এই ঘটনায় জমির প্রকৃত মালিক মোঃ আকরাম হোসেন আইন প্রয়োগকারী সংস্থার নিকট ন্যায় বিচারের দাবি করেন এবং তিনি আরও বলেন, ন্যায় বিচার পেতে আমি আইনের আশ্রয় নিব।

কিউটিভি/অনিমা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:১২

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad