ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকসেবিদের উৎপাত ঠেকাতে আখাউড়ায় তল্লাশি চৌকি বসছে

Anima Rakhi | আপডেট: ০৪ আগস্ট ২০২২ - ০২:৫৬:৩৮ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মাদকসেবিদের উৎপাত ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তল্লাশি চৌকি বসছে। ইতিমধ্যেই স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের বিশেষ বরাদ্দ থেকে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জায়গা বাছাইয়ের কাজ শেষে তল্লাশি চৌকির নির্মাণ কাজ শুরু হবে।বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে আখাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জের (ওসি) মো. আসাদুল ইসলামের সঙ্গে মত বিনিময়কালে চৌকির বিষয়টি জানানো হয়। পরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. কামরুল ইসলাম, ওসি আসাদুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়া, সাংবাদিক দুলাল ঘোষ, কাজী হান্নান খাদেম, বাদল আহাম্মদ খান, মো. ফজলে রাব্বি, রুবেল আহমেদ, মো. আবীর প্রমুখ। এ সময় বক্তারা আখাউড়ার আইনশৃংখলা পরিস্থিতির সার্বিক দিক তুলে ধরেন।মত বিনিময়কালে জানানো হয়, মাদক সেবন করতে জেলা সদর থেকে মোটর সাইকেলে করে অনেকে আসে।

এ পরিস্থিতি সামাল দিতে প্রধান সড়কের প্রবেশ মুখে চৌকি বসানো হবে। আখাউড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী জানান, মন্ত্রী মহোদয়ের বিশেষ বরাদ্দের এক লাখ টাকা দেওয়া হবে চৌকির জন্য। পুলিশের পক্ষ থেকে চাওয়া মাত্র টাকা দিয়ে দেওয়া হবে। চৌকির জন্য জায়গা নির্ধারণের পর পুলিশ বরাদ্দ নিবে বলে জানিয়েছে।
কিউটিভি/অনিমা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৬
▎সর্বশেষ

ad