ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় শোক দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২২ - ০৬:০০:৫৩ পিএম

ডেস্ক নিউজ : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৫ আগস্ট (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালন করা হবে। আজ বুধবার (৩রা আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। সভার প্রারম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

এছাড়া বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ সব হল ও আবাসিক এলাকার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং বিশ্ববিদ্যালয় এলাকার অন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৫ আগস্ট সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষ কেন্দ্রে (টিএসসি) শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বসবাসকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানসহ ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নীলক্ষেত হাই স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

 

 

কিউটিভি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০১

▎সর্বশেষ

ad