ব্রেকিং নিউজ
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

নাম ঠিকানা লিখে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক

Anima Rakhi | আপডেট: ০৩ আগস্ট ২০২২ - ১২:৫০:৫৮ পিএম

ডেস্ক নিউজ : চুয়াডাঙ্গায় সিগন্যালে নিজের নাম ঠিকানা লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়েছেন তাপস হালদার (৩৪) নামের এক যুবক। 

মঙ্গলবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে রেল ক্রসিং এর কাছে  এই ঘটনা ঘটে। 

নিহত তাপস হালদার চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার সুবল হালদারের ছেলে। তিনি শহরের বড়বাজার এলাকায় একটি সাইকেল স্ট্যান্ডে কাজ করতেন।

পুলিশ জানায়, বিকেল ৫ টার দিকে কাজ শেষে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের দিকে আসেন তাপস। রেলওয়ে স্টেশনের অদূরে রেল ক্রসিং এর কাছে একটি সিগন্যালে নিজের নাম ঠিকানা ও মোবাইল নম্বর লেখেন তিনি। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা থেকে দর্শনাগামী মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিলে কাটা পড়েন তিনি।

এদিকে, তাপসের পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার চিকিৎসা চলছিল।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কিউটিভি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫০

▎সর্বশেষ

ad