ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

হানিমুনে থাইল্যান্ডে পূর্ণিমা-রবিন

Anima Rakhi | আপডেট: ০৩ আগস্ট ২০২২ - ১১:৪৮:৩৪ এএম

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা গত ২৭ মে বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে বিয়ের প্রায় দুই মাস পর গণমাধ্যমে এ খবর জানান তিনি।

আর বিয়ের সংবাদ প্রকাশ হওয়ার কয়েক দিন পরই মধুচন্দ্রিমায় গেছেন এই দম্পতি। পূর্ণিমার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই তারা ঢাকা থেকে উড়াল দেন।

এখন তারা থাইল্যান্ডে আছেন। এরই মধ্যে ব্যাংকক, পাতায়া ও ফুকেটের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরেছেন। আরও কিছু জায়গায় ঘুরে দেশে ফিরবেন নবদম্পতি।

মধুচন্দ্রিমার জন্য থাইল্যান্ডে যাবেন আগে থেকেই ঠিক করে রেখেছিলেন পূর্ণিমা। তার পছন্দের জায়গা থাইল্যান্ডের কথা আগেই জানিয়েছিলেন। 

পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পূর্ণিমা ও রবিন। এর আগে তাদের মধ্যে প্রায় চার বছরের বন্ধুত্ব-প্রেমের সম্পর্ক ছিল।

জানা যাচ্ছে, এটি তার তৃতীয় বিয়ে। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথম বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সংসারের ইতি টানেন ২০০৭ সালের ১৫ মে। পরে ওই বছরের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা।

রবিনের সঙ্গে বিয়ে প্রসঙ্গে পূর্ণিমা জানিয়েছেন, ‘চার বছরের বন্ধুত্ব আমাদের। দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।’

কিউটিভি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৮

▎সর্বশেষ

ad