ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

পুলিশের গুলিতে নিহত আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ-সমাবেশ

Anima Rakhi | আপডেট: ০২ আগস্ট ২০২২ - ০৩:৩৬:৩০ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি : ভোলায় পুলিশের গুলিতে বিএনপি কর্মী আব্দুর রহিম হত্যা ও শতাধিক নেতা-কর্মী আহত করার প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২ আগস্ট কুড়িগ্রামের জাহাজঘর মোড় ও দাদামোড়ে পৃথক পৃথকভাবে বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম গ্রুপ এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপ এই কর্মসূচি পালন করে।সমাবেশে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম বিএনপি নেতা সাইফুর রহমান রানা, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, হাসিবুর রহমান হাসিব, সহিরুজ্জামান সাজু, আশরাফুল হক রুবেল, মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব প্রমূখ।

উল্লেখ্য, বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ৩১ জুলাই ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে করে। এতে পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা আব্দুর রহিম। আহত হয়েছেন আরও শতাধিক নেতা-কর্মী।

কিউটিভি/অনিমা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৬

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad