ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর অবস্থান কর্মসূচী

Anima Rakhi | আপডেট: ০২ আগস্ট ২০২২ - ০৮:৩৫:০০ এএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর নেতৃবৃন্দ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জালালাবাদ গ্যাস এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন এর কার্যালয়ে ১ ঘন্টা অবস্থান কর্মসূচী পালন করেছে। সোমবার (১লা আগস্ট) বিকাল ৪টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ গ্যাস ভবনে ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করেন তারা।

এসময় বক্তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। দাবিগুলো হলো- দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে জীবন যাপনের ব্যয় নির্বাহের জন্য কর্মচারিগণের অধিকাল ভাতার পরিমাণ বৃদ্ধিকরণ, কোম্পানির সাংগঠনিক কাঠামোর অনুমোদন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করতঃ কর্মচারিগণের পদোন্নতি প্রদান ও নামাজ আদায়ের সুবিধার্থে কোম্পানির প্রধান কার্যালয়ে একটি মসজিদ নির্মাণ।

অবস্থান কর্মসূচীকালে জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন এর নেতৃবৃন্দকে নিয়ে বৈঠকে বসেন জালালাবাদ গ্যাস এর জি এম মনজুর আহমদ চৌধুরী, মো. আব্দুল্লাহ, জাকির হোসেন, এবি এম শরিফ, মো. শহিদুল ইসলাম, সোহরাব হোসেন। দীর্ঘ আলোচনার পর উর্ধ্বতন কর্তৃপক্ষ দাবি দাওয়া বাস্তবায়নে আশ্বস্ত করলে তারা অবস্থান কর্মসূচী প্রত্যাহার করেন।

অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন রেজি নং-চট্ট-২৫২০ (সিবিএ) এর সভাপতি মো. আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন, সহ-সভাপতি মো. শাহনোয়াজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পার্থ সারথী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মো. জবারকমিয়া, দপ্তর সম্পাদক মো. নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক মো. আইয়ুব আলী, সিনিয়র টেকঃ কাম সুপারভাইজার ফকির মাহবুব মোর্শেদ, জুনিয়র টেকনিশিয়ান মো. কোরবান আলী, মো. মফিজ উদ্দিন, উঃ-টেক কাম সুপার মো. আমির হোসেন, মো. ওসমান গণি, মো. খালিদুজ্জামান, মো. তাজুল ইসলাম বাবুল, উর্ধ্বতন গাড়ী চালক মো. আকবর আলী, মো. রাজিউর রহমান, কম্পিউটার অপারেটর দেলোয়ার হোসেন, আব্দুল কাদির, অফিস সহকারি খন্দকার খাইরুল ইসলাম, সার্ভেয়ার, মো. ইসলাম উদ্দিন প্রমূখ। 

কিউটিভি/অনিমা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:৩৪

▎সর্বশেষ

ad