ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধানখেতে পড়ে ছিল দিন মজুরের লাশ 

Anima Rakhi | আপডেট: ০২ আগস্ট ২০২২ - ০৮:২৮:৩০ এএম
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ধানখেত থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত আবুল কালাম (৫৫) উপজেলার চরএলাহী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চরযাত্রা গ্রামের আবুল কালামের নতুন বাড়ির মৃত আবদুর রবের ছেলে। তিনি দিন মজুরের কাজ করতেন। গতকাল সোমবার (১আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চরযাত্রা গ্রাম থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।   

চরএলাহী ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. ইউছুফ এ সব তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকালে একই ইউনিয়নের চরযাত্রা গ্রামে পিলারের মাটির বেইজ কাটতে যান আবুল কালাম। এরপর দিনভর ঘরে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে যেখানে তিনি মাটির বেইজ কাটার কাজ করেছেন তার সামান্য দূরে একটি ধানখেতে তার লাশ উপুড় হয়ে পড়েছিল। পরে পরিবারের সদস্যরা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরিবারের সদস্যদের বরাত ইউপি সদস্য আরও বলেন,তিনি গত কিছুদিন আগে থেকে অসুস্থ ছিলেন।  ধারণা করা হচ্ছে,কাজ করতে গিয়ে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে তিনি সেখানে মারা যান।        

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে কাজ করতে গিয়ে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।   কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।     

কিউটিভি/অনিমা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:২৮

▎সর্বশেষ

ad