ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপহরণের’ ৪ ঘণ্টা পর ছাড়া হলো চবি শাটল ট্রেনের চালক ও গার্ডকে

Ayesha Siddika | আপডেট: ০১ আগস্ট ২০২২ - ০১:৪৪:২৬ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রুটে চলাচলকারী ১৩১ নম্বর শাটল ট্রেনের দায়িত্বরত চালক (লোকোমাস্টার) ও গার্ডকে অপহরণ করা হয়। ৪ ঘণ্টা পর ছেড়ে দিয়েছেন অপহরণকারীরা। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম। তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করা হয়েছে। অপহৃত দুজন হলেন— গার্ড এমাদুল হক ও চালক আবু তাহের।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম পুরাতন (বটতলী) স্টেশন থেকে ছেড়ে যায় ১৩১ নম্বর শাটল ট্রেন। ট্রেনটি ঝাউতলা এলাকায় পৌঁছলে একটি সাদা রঙের প্রাইভেটকারে কয়েকজন যুবক এসে ট্রেনের গার্ড ও চালককে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিন বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। এর পর পরই ঘোষিত কমিটিতে পদবাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগ এনে ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ-অবরোধ করছেন পদবঞ্চিত ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। সোমবার রাতে কমিটি ঘোষণার পর শুরু হওয়া অবরোধ সোমবার সকাল পর্যন্ত চলছে।

এ বিষয়ে পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদ পাওয়া বিজয় গ্রুপের নেতা নজরুল ইসলাম সবুজ বলেন, ত্যাগী, পরিশ্রমী ও যোগ্য ছেলেরা কমিটি থেকে বাদ পড়েছেন। তারা তাদের মূল্যায়নের দাবিতে অবরোধের ডাক দিয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৩

▎সর্বশেষ

ad