ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষ : নিহত ১, আহত ২৫

superadmin | আপডেট: ৩১ জুলাই ২০২২ - ০৬:৪২:৫২ পিএম

ডেস্কনিউজঃ ভোলায় পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশসহ ২৫ জন।

নিহতের নাম আব্দুর রহিম। তিনি বিএনপি’র কর্মী বলে জানা গেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকালে ভোলা জেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করে দল। বিএনপির কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোডে বের হলে পুলিশ বাধা দেয়। এসময় বাধা উপেক্ষা করে বিক্ষোভ করতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির কর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং শটগানের গুলি ছোঁড়ে। গুলিতে আব্দুর রহিম নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান।

আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিএনপি কর্মীদের ইটপাটকেলে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

তবে পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার বিষয়টি এখনো পর্যন্ত জেলা পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়নি।

বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছে পুলিশ।

বিপুল/৩১.০৭.২০২২/ সন্ধ্যা ৬.৩৬

▎সর্বশেষ

ad