ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

হরিজন সম্প্রদায়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে মানববন্ধন

Ayesha Siddika | আপডেট: ৩০ জুলাই ২০২২ - ০৯:১৮:৪০ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা ও মহানগর শাখা হরিজন সম্প্রদায়ের ২৫তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (৩০ জুলাই) শনিবার সিলেটের জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, যে দীর্ঘদিন যাবত হরিজনরা দেশের মৌলিক চাহিদা হতে বঞ্চিত। তারা নামে মাত্র মজুরী ১০০০ টাকা থেকে ১২০০ টাকা মজুরীতে চাকুরী করছে সিটি কর্পোরেশনে সহ নানান প্রতিষ্ঠানে।

এতে করে তারা তাদের নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছে। এবং অতি সম্প্রতি আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রদান করা হচ্ছে মূলধারার হরিজনদের বাদ দিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের বাদ দিয়ে এবং স্থায়ী আবাসন সুবিধা না থাকায় এক সাথে কাদাকাদি করে বসবাস করতে হচ্ছে হরিজনদের। জননেত্রী শেখ হাসিনার ও বাংলাদেশ আওয়ামীলীগ নির্বাচনী ইশতেহারে বত্যয় ঘটিয়ে রাষ্ট্রীয় সুবিধা বঞ্চিত করে সরকার আমলরা দেশ পরিচালনা করছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আয়কর বিশেষজ্ঞ এডভোকেট মোখলেছ রহমান, বাংলাদেশ দলিত গোষ্টীর সভাপতি স্বপন কুমার ঋষি, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি সুজন লাল, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার সহ-সভাপতি সেলিম লাল, দক্ষিণ সুরমা উপজেলা হরিজন ঐক্য পরিষদের হীরন লাল, রতন লাল, রানা লাল, সন্দ্বীপ লাল, দলা বাসপর, জালাল বাসপর, মোহন লাল সহ প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

▎সর্বশেষ

ad