ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ক্যাম্পাসে খুন হলেন শাবি শিক্ষার্থী

superadmin | আপডেট: ২৫ জুলাই ২০২২ - ১১:২৫:৩৮ পিএম

ডেস্কনিউজঃ ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ।

সোমবার রাত ৮টার দিকে গাজীকালুর টিলায় এ ঘটনা ঘটে। বুলবুল আহমেদ লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছুরিকাঘাতে আহত হয় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ। তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান তিনি।

বুলবুলের বাড়ি নরসিংদী সদরের চিনিশপুর নন্দিপাড়ায়। তার বাবার নাম ওহাব আলী।

বিপুল/২৫.০৭.২০২২/রাত ১১.২০

▎সর্বশেষ

ad