ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের অবৈধভাবে সিম সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ৫

Anima Rakhi | আপডেট: ২৪ জুলাই ২০২২ - ১১:১৮:৩৪ পিএম

ডেস্ক নিউজ : কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে নিবন্ধনকৃত সিম বিক্রি চক্রের প্রধানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার করা হয়। 

রোববার দুপুরে ব্রিফিংকালে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক। আটকরা হলেন জয় বিশ্বাস (২৪), মো. জাহিদ (১৯), মো. ইলিয়াছ (২৭) মো. ফারুক (১৯) ও সুজন সাহা (৩০)। 

সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক বলেন, জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধনকৃত সিমগুলো রোহিঙ্গাদের হাতে তুলে দিতো চক্রের সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ চক্রের ৫ জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য পেয়েছি।

তিনি আরও বলেন, চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

কিউটিভি/অনিমা/২৪.০৭.২০২২/রাত ১১.১৮

▎সর্বশেষ

ad