ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান

Anima Rakhi | আপডেট: ২৪ জুলাই ২০২২ - ০২:৫৬:৩৫ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।  

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পরিচালিত অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আকবর খাঁন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভুঁইয়া। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে কয়েক মাস পূর্বে অনুষ্ঠিত মেধা যাচাই পরিক্ষা ও বেশ কিছু খেলাধুলা প্রতিযোগিতার ইভেন্টে অংশ গ্রহন করা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন কারীদের পুরষ্কারে ভূষিত করা হয়। এসময় ছাত্র ছাত্রী, শিক্ষক সহ প্রায় ১৫০ জনকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক, সনদপত্র, ক্রেষ্ট ও ট্রফি প্রদান করা হয়েছে। 
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আখাউড়ায় তৃতীয় বারের মত এবারও মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন, উপজেলার পৌরসভার অন্তর্গত দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ মাহফুজুর রহমান। তিনি বলেন একজন ভাল শিক্ষক হওয়ার আগে তাকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। আমার এই অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন ও সুনাম বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের। দোয়া করবেন যতদিন আমি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকি ততদিন যেন আমার কাজ আমি সঠিকভাবে পালন করতে পারি। এছাড়াও দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়টি যেন উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সম্মানের আসনে দাড়াতে পারে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সর্বাঙ্গিক সহযোগিতা কামনা করেন তিনি।

কিউটিভি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৬

▎সর্বশেষ

ad